Header Ads

Header ADS

দেবের সামনে এসব করতে লজ্জাই লাগছে : রুক্মিনি

টলিউড অভিনেতা দেব। রুক্মিনি মৈত্রর সঙ্গে প্রেম করছেন তিনি, এ খবর নতুন কিছু নয়। এদিকে দেবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবারের মতো পর্দায় হাজির হতে যাচ্ছেন রুক্মিনি। ‘

চ্যাম্প’ শিরোনামের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। সিনেমাটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। আর এই সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখতে যাচ্ছেন রুক্মিনি।

বর্তমানে এই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রুক্মিনি-দেব। শুটিংয়ে দেব তাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন।   রুক্মিনি বলেন, দেবকে এতদিন ধরে চিনি অথচ শুটিংয়ের সময় তার সামনে হাসতে হবে, কাঁদতে হবে। এটা ভেবে একটু লজ্জাই লাগছিল। মনে হচ্ছিল, অচেনা কারো সঙ্গে অভিনয় করলেই বোধ হয় ভালো হতো। দেবের সামনে এসব করতে লজ্জাই লাগছে। তবে পেশাদারিত্ব কাকে বলে ফ্লোরে তা দেবের কাছে শিখেছি। কাজের ব্যাপারে দেব খুব অন্তরিক। এজন্য দেবের বকুনি খাচ্ছি। তাতে অবশ্য আমার অভিনয়টা ভালো হচ্ছে। ও প্রায় হাত ধরে কাজটা করিয়ে নিচ্ছে। অন্যান্য নায়িকাদের বলতে শুনেছি, দেব নাকি খুব হেল্পফুল। আর সেটা এখন বুঝতে পারছি।

রাজ চক্রবর্তী নির্মাণ করছেন ‘চ্যাম্প’ শিরোনামের  সিনেমা। এতে বক্সার চরিত্রে দেখা যাবে দেবকে। আর দেবের বিপরীতে অভিনয় করছেন রুক্মিনি মৈত্র। সিনেমাটি প্রযোজনা করছেন দেব।
Powered by Blogger.